প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

ভোলায় অটো চালকের উপর বিটুমিন নিক্ষেপ করে ঝলসে দিয়েছে হাত-পা

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 11-01-2023 05:29:42 am

অটো চালকের ফিরোজের উপর বিটুমিন নিক্ষেপ

ভোলায় প্রভাবশালী এক ঠিকাদারের শ্রমিকদের নিক্ষেপ করা গরম বিটুমিনের আঘাতে জ্বলছে গেলো ফিরোজ নামে এক অটো চালকের হাত ও পা।

আহত অটো চালক সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাবুলের ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পাতা খোলা মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অটোচালক নিজেই দৌড়ে এসে ভোলার সদর হাসপাতালে ছুটে আসেন। 

প্রত্যক্ষদর্শী ও আহত অটো চালক জানান, গত কয়েকদিন যাবত জুগিরঘোল থেকে শিবপুর ইউনিয়নের শান্তির হাট বাজার পর্যন্ত চলছে সড়ক সংস্কারের কাজ। অটোচালক ফিরোজ শান্তির হাট থেকে ভোলা সদরের দিকে রওনা হয়ে পাতা খোলা মসজিদের সামনে আসলে সেখানে পিস ঢালাইকৃত রাস্তায় ভুলবশত তার অটোর চাকা উঠে যায়। বিষয়টি নজরে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই কাজের দায়িত্বে থাকা শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই এক শ্রমিক তার হাতে থাকা গলন্ত বিটুমিনের কেতলি থেকে অটোচালকের উপর নিক্ষেপ করে গরম বিটুমিন। মুহূর্তের মধ্যে অটোচালকের ডান হাত ও ডান পায়ে গরম বিটুমিন পড়ে অনেকাংশে ঝলসে যায়। অবস্থার বেগতিক দেখে রিক্সা চালক নিজেই দৌড়ে আসেন ভোলা সদর হসপিটালে। এরপর ইমারজেন্সিতে প্রাথমিকভাবে তার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ওই সড়ক সংস্কারের দায়িত্বে থাকা একাধিক শ্রমিককে জিজ্ঞেস করেও কারো কাছ থেকেই কোন ধরনের সদউত্তর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন ফকির।

আরও খবর