চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

নোবিপ্রবি কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে বিদায় সংবর্ধনা



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে রেজিস্ট্রার দপ্তরের প্রধান সহকারী কম্পিউটার অপারেটর মো.জসিমউদদীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর চাকরি শেষে সহকর্মীদের এমন আয়োজনে খুশি জসিমউদ্দিন ও তার পরিবারের সদস্যরা।


মঙ্গলবার(১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিশাল এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।


জানা যায়,বিদায়ী সংবর্ধনায় সহকর্মীরা জসীমউদ্দিনের সাথে কাটানো স্মৃতিচারণ করে তাকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও পরিবারের সকলকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মো.সিরাজুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,এনায়েত হোসেন রাব্বি ও একরাম হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি,শিক্ষক সমতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,রেজিস্ট্রার(অ.দা) জসিমউদ্দীন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন,কর্মচারী এসোসিয়েশনের নেতা আব্দুল্লাহ আল মামুন। এতে আরো উপস্থিত ছিলেনজসিমউদদীনের পরিবারের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মচারীরা।

আরও খবর