গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বিদ্যমান সংবিধানের অধীনে জুলাই সনদের আদেশ জারির সুযোগ নেই: নাহিদ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-10-2025 07:55:43 pm

বিদ্যমান সংবিধানের অধীনে জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারি করার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়েই আদেশ দিতে হবে।


মঙ্গলবার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির এই আদেশ দেয়ার সাংবিধানিক সুযোগ নেই। গনঅভ্যুত্থান-সৃষ্ট বাস্তবতা ও জনগণের শক্তির ভিত্তিতে প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দিতে হবে।”


নাহিদ আরও বলেন, ‘জুলাই সনদ দিয়ে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদ নিয়ে কাগজে-কলমে বিশ্বাসী নয় এনসিপি। বাস্তবায়ন কীভাবে হবে, সেই নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।’


নাহিদ বলেন, নির্বাচন কমিশন যদি সামান্য প্রতীক নিয়ে আমাদের সাথে ন্যায়বিচার না করে, তাদের অধীনে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না।

আরও খবর