শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজ ছাত্রী হোস্টেল উদ্বোধন ইতিহাসে প্রথমবার: ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন যশোর কারাগারের ১২৯ বন্দি ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীকে ১৫ দলীয় গণতান্ত্রিক সমমনা জোটের সমর্থন বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাগবাটি এলাকা থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার সাত কলেজ নিয়ে যাত্রা শুরু করছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ‎সুন্দরবনে বনদস্যুদের আক্রোশে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা বাঘারপাড়ায় ধানের শীষের প্রচারণা শুরু: পরিবর্তনের ডাক দিলেন ফারাজী মতিয়ার রহমান আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি খেজুরের ১০ উপকারিতা ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন মাসিক নির্ঝর ম্যাগাজিনের কার্যনির্বাহী কমিটি গঠিত আমিরে জামায়াত রংপুরে আগমণ উপলক্ষ্যে পীরগাছায় ১০দলীয় জোটের স্বাগত মিছিল পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু নাসিরনগরে অবৈধ মাটি উত্তোলনে দুইজনের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

আদমদীঘি সদরে বিএনপি‘র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার।

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের পাশে একটি চাতালে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ সমাজ সেবক মোজাফ্ফর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির সবুজ সংকেত প্রাপ্ত এমপি পদপ্রার্থী আব্দুল মহিত তালুকদার। 

উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব দুলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, সান্তাহার পৌর মহিলা দলের নেত্রী এইচএম মুক্তা বেগম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওসার দ্বীপ, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার সভাপতি আহসান হাবিব প্রমুখ।

প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে সমাজকে বিভক্ত করেছে। আমাদের দ্বায়িত্ব এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। তাই বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। 

এসময় যুবদল নেতা কোরবান আলী, রিয়ন সরকার, মারুফ সরদারসহ-বিএনপি ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর