চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার

রাজনৈতিক দলগুলোর বাধায় কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2025 07:01:47 am

জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে। এ মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। 


অপরদিকে, দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মতে, জাতীয় পর্যায়ে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর বাধায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় এনসিপি নেতারা এ কথা বলেন। এদিন সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় 'জাতীয় ছাত্র শক্তি'।


আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।


এসময় জুলাই সনদ ইস্যুতে স্বাক্ষর করা নিয়ে দলীয় অবস্থানও ব্যাখ্যা করেন আখতার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি।


তিনি আরও বলেন, ‎স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।


তিনি বলেন, আওয়ামী লীগ নানা শক্তির‌ মধ্য দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে। যে আওয়ামী লীগে ২৪ এ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গুলি করেছে, গত ১৬ বছর ধরে গুম করেছে, আয়না ঘর তৈরি করেছে, তাদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ নেই। কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে জীবন দিয়ে প্রতিহত করা হবে।


হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষনাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয় নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


অপরদিকে, দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারাদেশের জেলা ও মহানগরে এনসিপির আহবায়ক কমিটি দেয়া শুরু হবে। দলীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, মাই ম্যানের পলিটিক্স করবেনা এনসিপি। যোগ্য আর পার্টির ওপর বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।

আরও খবর




6a79cd2485765-100826070748.webp
ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

১ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে