শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এক মিনিটেই চুরি হতে পারে তথ্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2025 07:03:14 am

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। আর তাই একে অপরের সঙ্গে যোগাযোগ, তথ্য সংরক্ষণ, এমনকি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে ফোনের ওপর আমরা অনেকেই নির্ভরশীল। কিন্তু এ ফোনই হতে পারে নজরদারি ও তথ্য চুরির বড় মাধ্যম।


সম্প্রতি মাত্র এক মিনিটের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য ও কোড চুরি করতে সক্ষম নতুন হ্যাকিং কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।


গবেষকদের দাবি, ‘পিক্সন্যাপিং’ নামের নতুন হ্যাকিং কৌশল কাজে লাগিয়ে এরই মধ্যে গুগল পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলের ফোন থেকে ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য, বার্তা ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড সংগ্রহ করা হয়েছে। সামান্য পরিবর্তন আনলে এটি অন্যান্য স্মার্টফোনেও ব্যবহার করা যেতে পারে। ফোনের পর্দায় থাকা যেকোনো তথ্য এই কৌশলে দূর থেকে চুরি করা যায়।


গবেষকদের তথ্যমতে, পিক্সন্যাপিং কৌশলটি ২০২৩ সালে আলোচিত জিপিইউ ডট জিপ আক্রমণের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দুর্বলতা কাজে লাগিয়ে ফোনের পর্দায় থাকা তথ্য সংগ্রহ করা হয়। পিক্সন্যাপিং কৌশল কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর জন্য প্রথমে একটি ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে প্রলুব্ধ করা হয়। এরপর অ্যাপটি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ চালু করে ও নির্দিষ্ট তথ্য ফোনের পর্দায় প্রদর্শনে বাধ্য করে।


এ বিষয়ে গবেষক দলের প্রধান অ্যালান লিংহাও ওয়াং বলেন, এ প্রক্রিয়া অনেকটা অনুমোদনবিহীনভাবে ‘স্ক্রিনশট’ নেয়ার মতো।


গুগল জানিয়েছে, এখন পর্যন্ত পিক্সন্যাপিং কৌশল কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পিক্সন্যাপিং–সম্পর্কিত নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে সফটওয়্যার আপডেট প্রকাশ করা হয়েছে, যা আক্রমণের প্রভাব আংশিকভাবে প্রতিহত করে। ডিসেম্বর মাসে আরেকটি আপডেট উন্মুক্ত করা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৪৭ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে