কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন এর কৃষক সমাবেশ


"কৃষক শ্রমিক জনতা।।গড়ে তোলো একতা"এই স্লোগান সামনে নিয়ে রাজশাহীর বাঘায় কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন বি-২১৩৩ বাঘা উপজেলা এর আয়োজন করেন।
শুক্রবার (২৪অক্টোবর-২৫) বিকেল সাড়ে ৩ টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বাঘা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপার্থী ও বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবদুল মান্নান ভুঁইয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি জীবি শ্রমিক ইউনিয়ন অঞ্চল ও রাজশাহী জেলা সভাপতি খাইরুল আলম,বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন বাঘা উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা  কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, স্বৈরাচার আ,লীগ সরকারের আমলে দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংশ করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
সার্বিক পরিচালনায় বাংলাদেশ কৃষি জীবি শ্রমিক ইউনিয়ন বাঘা উপজেলা সভাপতি শফিকুল ইসলাম।#
Tag
আরও খবর