রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

নীলফামারীর ডোমারে কলেজ শিক্ষার্থী ঊর্মি ও সেতুর দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর পালিয়ে বিয়ে করেছেন। তবে তাদের বিয়ের ব্যাপারটি মেয়ের পরিবার মেনে নেয়নি। এই ঘটনায় দায়েরকৃত একটি অপহরণ মামলায় নববিবাহিত বর সেতুকে যেতে হলো কারাগারে। জানা যায়, মেয়ের পরিবার তাদের মেয়েকে উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরী করলে পুলিশ দুজনকেই পঞ্চগড় জেলার আটোয়ারী থেকে প্রায় তিনদিন পর উদ্ধার করে। পরে, নববিবাহিত বর সেতু সহ আরও ২ জনের নামে অপহরণ মামলা দায়ের করা হলে ডোমার থানা পুলিশ আটককৃত সেতুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এব্যাপারে ছেলের বাবা সাজু ইসলাম বলেন, অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারি আমার ছেলে পঞ্চগড়ে বিয়ে করেছে। পরে ডোমার ও আটোয়ারী থানা পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসে ৷ পরবর্তীতে জানতে পারি আমার দুই ছেলে সহ তিনজনের নামে অপহরণ মামলা দিয়ে আমার আটককৃত ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে। এলাকাবাসীর মারফতে জানা যায়, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর পাটোয়ারীপাড়া এলাকার মৃত এনামুল হকের মেয়ে ঊর্মি ও একই এলাকার সাজু ইসলামের ছেলে সেতুর দীর্ঘ কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মানবে না জেনে পরিবারের অমতেই গত ৮ই অক্টোবর পঞ্চগড়ে তিন লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা। অপহরণ মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ব্রিজের পাশে অবস্থিত ব্লু স্টার স্কুলের সামনে থেকে ঊর্মিকে গত ৮ই অক্টোবর অপহরণ করা হয়। তবে অপহরণের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হলে আশেপাশে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান তারা। এমনকি স্কুলের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেও কোনোপ্রকার অপহরণের চিত্র পাওয়া যায়নি। এব্যাপারে অপহরন মামলার বাদী ও উর্মির চাচা মো. রফিকুল ইসলাম বলেন, "অপহরণের বিষয়ে আমরা কোর্টে তথ্য দিবো আপনারা মাঠে সত্য উদঘাটন করেন।" ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডোমার থানার এসআই কাজল রায় বলেন, সাধারন ডায়েরীর ভিত্তিতে আমরা আটোয়ারী থেকে তাদের দুজনকে উদ্ধার করি। ব্লু স্টার স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়েছে বলে থানায় মেয়েটি স্বীকারোক্তি দিয়েছে। বর্তমানে মামলা চলমান রয়েছে।
Tag
আরও খবর