শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

অর্থনীতি বিভাগে “Strengthening Banking Sector through Mergers” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত



গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে “Strengthening Banking Sector through Mergers: Bangladesh Perspective” শীর্ষক সেমিনার।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্যাংক একীভবনের মাধ্যমে দেশের আর্থিক খাতকে আরও টেকসই ও স্থিতিশীল করা সম্ভব, তবে এ প্রক্রিয়ায় সুষ্ঠু নীতি, কার্যকর তদারকি এবং দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


 বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রোফেসর ড. মোঃ সোহেল হাসান। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রবি উল্লাহ।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রোফেসর ড. মোঃ আইনুল ইসলাম। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করার মাধ্যমে মূলধন ঘাটতি ও ঋণখেলাপি হ্রাস পেতে পারে, যা দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে।


অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বলেন, আমাদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে বাস্তব ও প্রাকটিক্যাল জ্ঞান অর্জন করেছে। সেমিনার টি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে সমসাময়িক অর্থনীতি বিষয়ের উপর আরো সেমিনার ও ওয়ার্কশপ করার জন্য আমি সভাপতি হিসাবে বিভাগের পক্ষে সার্বিক সহযোগিতা করবো।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বলেন, সেমিনারে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। কারন ব্যাংকিং খাতে আমাদের জ্ঞান বিকশিত করা খুবই গুরুত্বপূর্ণ যেটা এই সেমিনারের মাধ্যমে আমরা অর্জন করেছি। ক্যারিয়ার গঠনে যার ভূমিকা অনেক থাকবে। 

Tag
আরও খবর