দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘার পদ্মার চরে গুলাগুলি নিহত-২ আহত-৩

বাঘার পদ্মার চরে গুলাগুলি  নিহত-২ আহত-৩


 

রাজশাহী বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার  কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোঁড়াগুলিতে গুলি বিদ্ধ হয়ে আমান মন্ডল (৩৬)(পিতা-মিনহাজ মন্ডল), নাজমুল মন্ডল(২৬) (পিতা শুকুর মন্ডল), নামে দুইজন নিহত হয়েছে। আহত অপর ২জন হলো-মুনতাজ মন্ডল(৩২) (পিতা-চান মন্ডল), রাবিক হোসেন (১৮) (পিতা-আশরফ মন্ডল)। তারা সকলেই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বাসিন্দা। 

সোমবার (২৭-১০-২০২৫) বিকেল সাড়ে ৪টায় আশংকাজনক অবস্থায় আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নিহার চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

 স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (২৭-১০-২০২৫) সকাল ১১টায় চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। পরে অপর পক্ষের ছোড়া গুলিতে  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন-আমান মন্ডল,মুনতাজ মন্ডল,নাজমুল মন্ডল ও রাবিক হোসেন । এলোপাথাড়ি গুলি ছোড়ার কারণে প্রথমত আহতদের উদ্ধার করা যায়নি।  খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আমান মন্ডল মারা যান। ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানান,মুনতাজের শরীরে বিভিন স্থানে  অন্তত শতাধিক,রাকিবের শরীরে প্রায় ৮০,নাজমুলের শরীরে প্রায় ৩৫ আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে। গুলির ক্ষতস্থান দেখে পুলিশের ধারনা পিস্তল ও রাবার বুলেটের ছোড়া গুলি হতে পারে।

পুলিশ ও নিহত-আহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলাঞ্চলে  জমির দখলের আধিপত্য বিস্তার করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন এ ঘটনা ঘটিয়েছে । অপর পক্ষের উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান,তারা লোকজন নিয়ে চর এলাকায় খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড় কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। 

এতে   ৪জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ২জন মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ১জন ও রাজশাহী নেওয়ার পথে আরেকজন মারা যায়। 

তাৎক্ষনিক কাকন বাহিনীর কাউকে না পেয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  ##


Tag
আরও খবর