মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গোয়ালন্দে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়ালন্দে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবমুখর কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে সকাল ১০টায় গোয়ালন্দ শহরের শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা, বৃক্ষরোপণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি মো. রস্তম মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা, এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবু বক্কার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মামুনুর ইসলাম রনি, পৌর যুবদলের নেতা মো. জসিম, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুক্তার মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনউদ্দিন সরদার, ইউপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুন্নু মুন্সী, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. চান মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে গোয়ালন্দ জুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়।
আরও খবর