তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা'র সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিন আজ

আশরাফ ইকবাল, ছবি - দৈনিক দেশচিত্র



সাংবাদিক, শিক্ষক, লেখক, সংগঠক ও সম্পাদক আশরাফ ইকবাল মুন্সিগঞ্জে এক বিদগ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত। বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তুলে ধরেন দেশের সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বিশেষ করে প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর নানা সমস্যা।


সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা, লোভ ও ভণ্ডামির চিত্রও তার প্রতিবেদনে ফুটে ওঠে। আশরাফ ইকবাল কেবল সংবাদকর্মী নন, তিনি এক অর্থে মানুষের কল্যাণে নিবেদিত এক সমাজসচেতন লেখক।


মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, ভেষজ, লোকশিল্প ও কুটির শিল্প— সমাজ জীবনের প্রায় সব ক্ষেত্র নিয়েই তিনি লিখেছেন। তাঁর লেখনী মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করে, অন্যায় ও মন্দ কাজে বাধা দেয়।


২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এ কাজের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ-এর সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর সংকলন ‘প্রভাত’-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ ও ম্যাগাজিন ‘ঝিকুটপত্র’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সংগঠনেও তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’-এর সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)-এর প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট-এর যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং Youth View সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখা-এর সদস্য সচিব।


সংবাদ প্রতিবেদন ছাড়াও আশরাফ ইকবাল ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ক্যারিয়ার বিষয়ক লেখা লেখেন। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার ‘হইচই’ বিভাগে তার প্রথম ছড়া ‘জীবন নিয়ে’ প্রকাশিত হয়। এরপর তিনি দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। পাশাপাশি তিনি সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি ব্লগে লেখক হিসেবে পরিচিত।


১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আশরাফ ইকবাল। সুখ-দুঃখ, হাসি-কান্না আর মানুষের নিরন্তর ভালোবাসা নিয়ে তিনি আজ জীবনের আরেকটি নতুন বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই—

প্রতিটি দিন কাটুক সাফল্য, সুস্বাস্থ্য ও ভালোবাসায় ভরপুর। তাঁর কর্মময় জীবন আরও আলো ছড়াক, সমাজ ও মানুষের কল্যাণে।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

১ ঘন্টা ১৯ মিনিট আগে