নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

স্নাতকের শেষ দিনে ব্যতিক্রমী আয়োজন জবি শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি, 

দুঃস্থ- অসহায়দের খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্নাতকের (সম্মান) শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেন তারা। শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট এলাকার ১৫০ জন অসহায়, দুঃস্থ ও রিক্সা চালক ও শিশুদের মাঝে এই খাবার বিতরণ করেন। 

আয়োজক শিক্ষার্থীরা জানান, আমরা স্নাতক জীবনের শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। পুরো অনার্স লাইফটি যেভাবে সুন্দরভাবে শেষ করেছি। একইভাবে শেষ দিনটিও সুন্দরভাবে শেষ করতে চাই। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র আয়োজন। অন্যরাও আমাদের অনুসরণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি। 


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে চাই। 

অপর শিক্ষার্থী অর্পা আসাদ বলেন, সবাই কালার ফেস্ট সহ বিভিন্ন আয়োজন করে স্নাতকের শেষ দিন উদযাপন করে। আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে যাতে অন্যরা উৎসাহিত হোক।

অপর শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, কালার ফেস্ট, র‌্যাগ ডে আমাদের সংস্কৃতি নয়। আমরা চাই, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক। তাই, এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখি, আমাদের থেকে উৎসাহিত হয়ে অন্যরা আরও বড় পরিসরে এই ধরণের আয়োজন করবে।


Tag
আরও খবর