ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে সিনেটে রেজোলিউশন পাস

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-11-2025 12:05:38 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রেজোলিউশন পাস হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


মার্কিন সিনেটের মোট আসনসংখ্যা ১০০টি। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রেজোলিউশনটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করার পর ৫১ জন এমপি সেটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৪৭ জন এমপি। বাকি ২ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।


রেজোলিউশনটি পাসের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ৪ জন সিনেট সদস্য। এরা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের দুই সিনেটর র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার সিনেটর লিসা মুরকৌওস্কি, মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স।


গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। তবে তার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন বিরোধীরা। তিনি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার ‍দুই সপ্তাহ পর তা বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) মামলা হয়েছিল।


মামলার অভিযোগে বলা হয়েছিল, বৈশ্বিক শুল্কনীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৭’ (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছে। সেই আইনে বলা হয়েছে, কোনো দেশের ওপর ধার্যকৃত শুল্কের হার কত হবে— তা নির্ধারণ করবে কংগ্রেস। তবে জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক দণ্ড হিসেবে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসাতে পারবেন প্রেসিডেন্ট। মামলার অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করেন।


তবে তার ২৪ ঘণ্টার মধ্যে, ৩০ মে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের আদেশ বাতিল করে অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্কনীতি ফের কার্যকর করার আদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।


ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে আনা প্রস্তাবে তার দল রিপাবলিকান পার্টির কোনো এমপি ভোট দিয়েছেন— এমন ঘটনা বিরল। বস্তুত, গত ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রিপাবলিকান পার্টির চার জন এমপি তার শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিলেন।


বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন বলেন, আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন। কারণ এই শুল্কনীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই আপত্তি আছে। আজকের ভোটাভুটি তার প্রমাণ।

আরও খবর