আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ইতালিতে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির আনন্দ উৎসব: গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন কে এগিয়ে নেয়ার আহ্বান

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2023 07:00:46 pm

বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা নোয়াখালী,‌ প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি,‌ বরেণ্য রাজনিতীবিদ, শিল্প সাহিত্য সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ নেতৃবৃন্দদের পদচারনায় ধন্য চিরচেনা নোয়াখালী পুন্যভূমি।


শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও রয়েছে নোয়াখালী বাসীর মেলবন্ধন, ইউরোপের ইতালিতে নোয়াখালী বাসী বসবাস করছেন বেশ সুনামের সহিত।‌রাজধানী রোমে নোয়াখালী বাসীর রয়েছে একটা শক্ত অবস্থান, একে অন্যের সাথে, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে ব্যাবসায়ীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ইতালি।


যে সংগঠনটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।‌ তারই ধারাবাহিকতায় বাংলা অধ্যূষিত এলাকা প্রেনেসতিনায় স্হানীয় একটি হলরুমে সংগঠনটি আয়োজন করে এক নৈশভোজ ও মিলনমেলার।


এতে সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মিয়ার প্রাণবন্ত পরিচালনায়‌ ইতালিতে বসবাসরত সর্বস্থরের নোয়াখালীবাসীর উপস্থিতির পাশাপাশি রোমের সকল কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতিতে পুরু অনুষ্টানটি ছিল আনন্দ মুখরিত।


এসময় আনন্দ উৎসব ও নৈশভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী সদস্য হাজী আব্দুল ওহাব, রায়হান কামাল,

প্রধান উপদেষ্টা নুরুল আফসার, উপদেষ্টা হারুন উদ্দিন, জামাল, জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, শাহ মোঃ তৌহিদ কাদের, কামাল উদ্দিন, গোলাম মোস্তফা, রফিক, মোঃ হারুন, একরামুল হক, উল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন

সিনিয়র সহ‌ সভাপতি আনোয়ার আজিম সিমনে, সহ‌ সভাপতি মোঃ মাসুদ, দিদার উদ্দিন, মোরশেদ আলম, রাসেল সিদ্দিকী, নুরুল ইসলাম, মাইন উদ্দিন, যুগ্ম‌‌ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, ওমর ফারুক পিন্টু, আলী মোহন, মোঃ ইয়াসিন, সুলেমান, আব্দুল হান্নান, মোঃ মোতালেব, মোঃ রহিম, সালাউদ্দিন,‌ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, মো টিপু, মোঃ এয়াদিন, সাইদুল হক মিলন, আশরাফ উদ্দিন হৃদয়, মাইন উদ্দিন কিরণ, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, কোষাধক্ষ্য মোঃ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ প্রচার সম্পাদক মোঃ সোহেল হোসেন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।


আয়োজকরা বলেন, ইতালিতে নোয়াখালী বাসীকে সু-সংগঠিত, ঐক্যবদ্ধ করতে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন কে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তারা আরো বলেন: নোয়াখালীর ঐতিহ্যেকে স্মরণীয় করে রাখতে বসবাসরত নোয়াখালী বাসীকে নিয়ে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই আয়োজনটি। এছাড়াও ইতালিতে বেড়ে উঠা তরুণ প্রজন্মের কাছে নোয়াখালীর নাম ইতিহাস, সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে পারা আমাদের আয়োজন অন্যতম।‌ নোয়াখালী জেলার ঐতিহ্য ছড়িয়ে যাক শত থেকে হাজারো বছর। নোয়াখালী এগিয়ে যাবে সাথে সমৃদ্ধ হবে বাংলাদেশ। এই প্রত্যাশা অংশগ্রহণকারী সকলের।


শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে রোমের স্থানীয় কন্ঠ শিল্পীদের গান পরিবেশনে আনন্দে মাতিয়ে রাখে আমন্ত্রিত প্রবাসী নোয়াখালী বাসীদের।


আরও খবর