শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে বিড়াল হত্যা, নারীর বিরুদ্ধে থানায় জিডি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে বিড়ালকে জবাই করে হত্যার পর ধান ক্ষেতে ফেলে দেয়া সংক্রান্ত ঘটনায় বুলবুলি (২৬) নামের এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ মরা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরন করেছে। এ ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় এ ডায়েরি করেন।

আদমদীঘি থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামের এক নারী তার বাড়িতে একটি সাদা কালো রংয়ের বিড়ালকে বটি দিয়ে জবাই করার পর নারীভুরি বের করে হত্যা করে। এরপর ওই হত্যা করা বিড়াল বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বাদি ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দেখতে পেয়ে তার কর্তৃপক্ষকে নজরে আনলে গতকাল বুধবার দুপুরে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়ানের সদস্য এমরান হোসেন দত্তবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে একই গ্রামের প্রতিবেশি শামছুন্নাহার মিনার নিকট থেকে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় হত্যা করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সি.ডি.আই.এল-এ প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান। 

Tag
আরও খবর