শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সোনার দেশ: নাসির উদ্দিন আহমেদ মিঠু

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যদি এই ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হবে—যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার নিশ্চয়তা।”



গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।



মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনসহ দলীয় অন্যান্য নেতাকর্মী।



নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।”



তিনি সভায় ৩১ দফা কর্মসূচির বিস্তারিত বিশ্লেষণ করেন এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও করণীয় কর্মকৌশল তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বড়লেখা-জুড়ী অঞ্চলের হাওর ও পাহাড়কেন্দ্রিক পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করব। শিক্ষা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”



সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও খবর