মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

পবিপ্রবিতে সিপিএল-২৬ এর জমকালো অকশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) অগ্রনী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সিএসই প্রিমিয়ার লীগ ২০২৬ পাওয়ার্ড বাই গিগাবাইট-এর খেলোয়াড় নিলাম(অকশন) অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের, টিএসসির সামনে, বকুলতলায় খোলা আকাশের নিচে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সিএসই প্রিমিয়ার লীগ এর এই আসরের জমকালো অকশন। এই পুরো আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০২১-২২ সেশন (নবারুণ-১৯)।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের অধ্যাপক মো. নাইমুর রহমান, ইইই বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল জাইদ জিম এবং সিএসআইটি বিভাগের প্রভাষক মুহতাসিম — যাদের উপস্থিতি পুরো নিলাম অনুষ্ঠানটিকে করেছে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।


অকশন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের অধ্যাপক মো. নাইমুর রহমান স্যার। তিনি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন ও সহযোগিতার মানসিকতা বৃদ্ধি করে। পাশাপাশি তিনি এই সফল আয়োজনের প্রশংসা করেন এবং অকশনের সুষ্ঠু পরিচালনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পুরো আয়োজনের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


এই জমকালো নিলামে অংশ নেয় পাঁচ ফ্র্যাঞ্চাইজি দল, যেখানে শিক্ষার্থীরা দল পরিচালনা ও নিলাম কার্যক্রমে অংশ নিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে মূল টুর্নামেন্ট, যেখানে আরও রোমাঞ্চ, প্রতিযোগিতা ও ক্রিকেটের উন্মাদনা দেখার জন্য মুখিয়ে থাকবে দর্শকরা।

আরও খবর