সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ মিনিটে অলআউট আয়ারল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-11-2025 12:03:13 pm

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৫ মিনিটে শেষ হয়ে গেল তাদের ইনিংস। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড মাত্র ১৬ বলেই গুটিয়ে গেছে ২৮৬ রানে।


বুধবার (১২ নভেম্বর) সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার পর প্রথমে হাসান মাহমুদ, এরপর তাইজুল ইসলাম আক্রমণে এসে একে একে শেষ দুই উইকেট তুলে নিয়ে আইরিশদের ইনিংস শেষ করেন।


হাসান মাহমুদ আজ প্রথম ওভারে দুটি চার হাকিয়ে শুরু করেন ব্যারি ম্যাককার্থি। তবে পরের ওভারে তাইজুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ম্যাথু হামপ্রিসকে। 


মঙ্গলবারের ৯০তম ওভারের শেষ বলেই তিনি জর্ডান নেইলকে এলবিডব্লিউ করেছিলেন। আজ হামপ্রিসের বিদায়ের পর ম্যাককার্থি বোল্ড হওয়ার মধ্য দিয়ে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ৬৪ বল খেলে ৩১ রান করা ম্যাককার্থি ছিলেন শেষ ব্যাটার।


এদিকে দ্বিতীয় দিনের শুরুতে আয়ারল্যান্ডের উইকেট পতনের পর, বাংলাদেশী বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া হাসান মাহমুদ, হাসান মুরাদ এবং তাইজুল ইসলাম দুইটি করে উইকেট নেন। নাহিদ রানা এক উইকেট তুলে নেন।


এর আগের দিন আইরিশদের পক্ষে সেরা পারফরম্যান্স ছিল পল স্টার্লিংয়ের ব্যাট থেকে, যিনি ৭৬ বলে ৯টি চার মেরে ৬০ রান করেছিলেন। এছাড়া কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪ এবং টাকার ৪১ রান করেছিলেন।


এইভাবে ২৮৬ রানে আউট হওয়ার পর, বাংলাদেশের সামনে একটি সহজ লক্ষ্য দাঁড়িয়ে রয়েছে।

আরও খবর