রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

জলবায়ু অভিযোজনে নতুন দিগন্ত উন্মোচনে পবিপ্রবির ‘ADM-LAB’ প্রকল্প


জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ADM-LAB: Living Labs for Adaptive Delta Management in Bangladesh’ প্রকল্প বাংলাদেশের বদ্বীপ ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে। এ প্রকল্পের অন্যতম অংশীদার হিসেবে কাজ করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।


 ১১ নভেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে চারটি গবেষণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (GED) সদস্য ড. মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়োরিস ভ্যান বোমেল।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যার ভূগোল ও জীবনযাপন বদ্বীপভিত্তিক বাস্তুতন্ত্রের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তন আজ আমাদের এই অঞ্চলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। ADM-LAB প্রকল্প সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগ, যা বদ্বীপ ব্যবস্থাপনায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।”


তিনি আরও বলেন, “এই প্রকল্প শুধু গবেষণালব্ধ তথ্য প্রদান করবে না; বরং স্থানীয় জনগোষ্ঠী, কৃষক, মৎস্যজীবী ও নীতিনির্ধারকের অংশগ্রহণে একটি জীবন্ত পরীক্ষাগার (Living Lab) তৈরি করবে, যেখানে মাঠপর্যায়ে বাস্তব পরিবর্তনের ধারা শুরু হবে। এটি বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা–২১০০ বাস্তবায়নে কার্যকর সহায়ক হবে।”


উপাচার্য আরও যোগ করেন, “চারটি প্রকল্পের মধ্যে পবিপ্রবির প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত। এটি আমাদের তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশার বার্তা।”



পবিপ্রবির এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে নেদারল্যান্ডসের Wageningen University and Research (WUR) এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন পবিপ্রবির রেজিস্ট্রার ও গবেষক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।



দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিপ্রবির পক্ষ থেকে প্রকল্পের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।


তিনি বলেন, “ADM-LAB প্রকল্পের মাধ্যমে আমরা বদ্বীপ ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী মডেল তৈরি করতে চাই, যেখানে কৃষক, মৎস্যজীবী ও নীতিনির্ধারক একসঙ্গে কাজ করবেন। নেদারল্যান্ডসের প্রযুক্তি ও বাংলাদেশের সক্ষমতার সমন্বয়ে এটি বদ্বীপ অঞ্চলে টেকসই উন্নয়ন ও অভিযোজন কৌশল বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।”



উল্লেখ্য, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং অধ্যাপক ড. কামরুল হাসান। অতিথিরা আশা প্রকাশ করেন, ADM-LAB প্রকল্প বদ্বীপ অঞ্চলে জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে, যা বাংলাদেশের উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

আরও খবর