বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জে মানববন্ধন করতে এসে হামলার শিকার এনসিপি নেতা কর্মীরা

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম, অনিয়ম, দূর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক ও সদস্য মোজাম্মেল হক সহ কয়েকজন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা পিটিয়ে এনসিপি সমন্বয়কারী মোজাম্মেল হকের হাত ভেঙ্গে ফেলে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলায় এনসিপির সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ এর সাথে দস্তাদস্তি হয় ও ছাত্র শিবিরের শিহাব উদ্দিন ও আব্দুর রঊফ আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব জানান, হামলাকারীদের গ্রেফতার করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দালাল মুক্ত হাসপাতাল চাই।

খবর পেয়ে সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান হাসপাতালে ছুটে যান। তারা এ ঘটনা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. জাকির হোসেনের অফিসে বসে সিসি টিভি ও হামলার সময়ে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাহিরে হামলার বিষয়ে আমি অবগত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে সনাক্ত করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজন হামলাকারীকে আটক করা হয়ে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে বাকীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর