সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


​ চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলমের নেতৃত্বে শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি উপজেলা পরিসরের সামনের এলাকায় এসে শেষ হয়।
​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আকতার হোসেন মোল্লা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এবং বিএনপি নেতা ডা. ইউল্ড্রফ আলীসহ প্রমুখ স্থানীয় নেতৃত্ব।
​পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​সমাবেশে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা
​বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনেন। তারা গত মঙ্গলবার রাতে লোহাগড়া সরকারি কলেজে পোষ্টার টাঙানো এবং কোটাকোল ইউনিয়ন মাইগ্রাম এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান।
​নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামীকাল আওয়ামী লীগের ডাকে কথিত 'ঢাকা লকডাউন'কে কেন্দ্র করে নড়াইল-লোহাগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিএনপি কর্মীদের যেকোনো সর্বাত্মক ও সজাগ থাকার আহ্বান ।"

আরও খবর