চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ডা: শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলনের ১২তম দিনে বিক্ষোভ

ডা: শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলনের ১২তম দিনে বিক্ষোভ


সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও গরিবের ডাক্তার অধ্যাপক ডা: শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ছিল দাবিদাওয়া বাস্তবায়নের আন্দোলনের ১২তম দিন।


এদিন কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড়সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয় পার্টির সাবেক নেতা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং দলের দুঃসময়ের কান্ডারী, সর্বজনীন নেতা ডা: শহিদুল আলমকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।


সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল ও সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন এবং কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল চেয়ে স্লোগান দেন।

আরও খবর