আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ফ্রি মেডিকেল ক্যাম্পিং- আলো ছড়াচ্ছে "শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি"


সমাজ বাস্তবতায় গুটি গুটি পায়ে অবদান রেখে চলেছে একটি সামাজিক সংগঠন। অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নের সাময়িক চিন্তা মাথায় নিয়ে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন তারা। প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান কোয়েলের সভাপতিত্বে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি রাশেদ আল মামুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্যসেবার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।  এছাড়াও ৬ সদস্যের চৌকস অভিজ্ঞ একদল ডাক্তার উপস্থিত থেকে রোগী দেখেন। ত্রিবেনী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী, পুরুষসহ নানা শ্রেণীপেশার সহস্রাধিক সাধারণ রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সংগঠনের একঝাঁক মেধাবী উদ্দ্যোক্তা শনিবার সকাল থেকেই রাহাতুন্ননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে এ কার্যক্রমের সার্বিক আয়োজন করে। বোয়ালিয়া গ্রাম থেকে সেবা নিতে আসা মরিয়ম নেছা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে জানান, এধরনের কার্যক্রমে এলাকার অনেক দু:স্থ মানুষের উপকার হবে। সেখপাড়া গ্রামের নওয়াব আলী বলেন, এ সংগঠনের ব্যবস্থাপনা ভাল এবং উদ্দ্যোগটি প্রশংসার দাবি রাখে। "শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি"র প্রধান পরামর্শক ও গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, প্রথমবারের মত এধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে, ভবিষ্যতে এর কলেবর বৃদ্ধি করা হবে। সংগঠনের এডমিন প্রতিষ্ঠাতা পরিচালক ও শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক বলেন বর্তমানে ৪৩ হাজার সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকান্ডে সংগঠনটি চলমান রয়েছে। তিনি বলে দেশে-বিদেশে অবস্থান করে সদস্যরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠক উৎস রহমানের উপস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গন সকাল থেকেই ছিল নান্দনিক ও উৎসবমুখর। শতশত নারী-পুরুষ শৃঙ্খলার সাথে লাইন ধরে সেবা গ্রহন করেন। সংগঠনের অপর এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষার্থী সাকিবুল ইসলাম সজীব জানান, মানবতার সেবায় নিয়োজিত দেশ-বিদেশে থাকা সদস্যরা হাসিমুখে নিজ নিজ দায়িত্ব নিয়ে মানবিক ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আয়োজকদের সাধুবাদ জানিয়ে বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন স্বেচ্ছায় মানুষের কল্যানে নিবেদিত এ সংগঠনটি দিনে দিনে শৈলকুপার গণমানুষের সংগঠনে রূপান্তর হতে পারে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে "শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি"র সিনিয়র জুনিয়র অনেক সদস্য ছাড়াও রাহাতুন্ননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৫ ঘন্টা ৭ মিনিট আগে