নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বড়লেখায় ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থী মিঠুর মতবিনিময়

 মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বড়লেখা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের একাংশের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শুভ, জাকারিয়া, আবু হাসনাত, ইমম, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুর রহমান, সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহান আহমদ, পৌর ছাত্রদল নেতা হিমেল, রাশেদ, টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা আফজল, শাহাদত হোসেন, অপু, মোহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল নেতা আসিফ আহমদ, মাহফুজ আহমদ, আনোয়ার হোসেন, আলামিন প্রমুখ অর্ধশতাধিক ছাত্রদল নেতা-কর্মী।


সভায় নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দল আমাকে মৌলভীবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করেছে। এখন আমাদের সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ঐক্যই আমাদের মূল শক্তি।

আরও খবর