এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

আধুনিক স্থাপত্যে ইসলামের আলো; জ্ঞানচর্চার নতুন কেন্দ্র পেল মধুপুরবাসী

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পেল এক অনন্য উপহার-দেশের অন্যতম আধুনিক 'মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র'। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ নভেম্বর এই দৃষ্টিনন্দন স্থাপনাটির শুভ উদ্বোধন করা হয়, যা কেবল ইবাদতের স্থান নয়, বরং জ্ঞান ও সংস্কৃতি চর্চার কেন্দ্রে পরিণত হলো।

এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের  হোসেন । তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, "এই মসজিদগুলো কেবল নামাজ পড়ার স্থান নয়, বরং ইসলামের মূল চেতনা-জ্ঞান, ন্যায় ও সামাজিক ঐক্য-ছড়িয়ে দেওয়ার কেন্দ্র হিসেবে কাজ করবে।"

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোয়াজ্জেম হোসেন বুলবুল। অন্যান্য মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর উপজেলা বিএনপির নেতা আ. লতিফ খান পান্না, রিজভী আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

মডেল মসজিদটি স্থাপত্যশৈলীতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যবাহী ইসলামিক নকশার চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। এই কেন্দ্রটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত এই মডেল মসজিদটিতে শুধুমাত্র নামাজ আদায়ের সুযোগই নয়, বরং ইসলামিক জ্ঞানচর্চা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্যেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওযু ও নামাজের জায়গা, হজ্জযাত্রী ও পর্যটকদের জন্য উন্নতমানের আবাসন, ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ধর্মীয় গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রমের, শিশু ও গণশিক্ষার, নারী ও পুরুষের জন্য স্বতন্ত্র পাঠাগারের ব্যবস্থা রয়েছে।

মধুপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই মডেল মসজিদটি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্থানীয় আলেম-ওলামা ও শিক্ষাবিদরা আশা প্রকাশ করেন যে, এই সাংস্কৃতিক কেন্দ্রটি সমাজে ইসলামের উদার ও মানবিক দিক তুলে ধরতে এবং জঙ্গিবাদ ও কুসংস্কার দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, "এই মডেল মসজিদ মধুপুরের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা নিশ্চিত, এটি এলাকার যুবসমাজকে আলোকিত করবে।"

Tag
আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১০ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে