‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে শিক্ষার্থীদের চার দফা দাবি, বিক্ষোভে উত্তেজনা

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে বেতন–ফি বৃদ্ধি ও প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগ তুলে চার দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ—দাবিগুলো দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন ছাড়া উপায় ছিল না। সকালে প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টা অবস্থান এবং স্লোগান কর্মসূচির পর তারা মাঠে সমবেত হন।

শিক্ষার্থীদের প্রধান চারটি দাবি হলো-

১. হঠাৎ বেতন বৃদ্ধি বাতিল এবং আগের প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ

২. অতিরিক্ত পরীক্ষার ফি কমানো

৩. ছাত্রকল্যাণ তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

৪. স্কলারশিপ চালুর ব্যবস্থা


এছাড়াও বাস সার্ভিস চালু ও অ্যাকাডেমিক মাঠ সংস্কারের দাবিও জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

দীর্ঘসময় অবস্থান কর্মসূচির পর প্রশাসনের পক্ষ থেকে সাড়া না পেয়ে শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। দেড় ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ অনুরোধ করলে তারা ক্যাম্পাসে ফিরে আসে।

ফিরে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ—মাদরাসার কয়েকজন শিক্ষক তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন, বহু শিক্ষার্থী আহত হন এবং কারও জামাকাপড় ছিঁড়ে যায়। লাঠিচার্জের মতো পরিস্থিতিও সৃষ্টি হয়।

টাকসুর দায়িত্বশীলদের ওপর হামলার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা। জিএস সাইদুল ইসলামকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় বলেও তারা দাবি করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যৌক্তিক দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে, প্রয়োজনে পরীক্ষা বর্জনেও যেতে পারেন তারা।

জিএস সাইদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। যারা আন্দোলনে শক্তি প্রদর্শন করেছে, তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত আসবে।”


এ বিষয়ে মাদ্রাসাটির অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, “এখন কথা বলতে পারব না। আমরা মিটিংয়ে আছি, পরে জানানো হবে।”

Tag
আরও খবর


deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৩ ঘন্টা ৫২ মিনিট আগে