সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি মিলন সম্পাদক হানিফ


সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাই  টিভি ও দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ।


রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে  ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইন প্রেসক্লাবের ৫১  জন সদস্য সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৪ জন প্রার্থী ৬ টি পদের জন্য লড়াই করেন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন ও গণণা শেষে প্রিজাইডিং অফিসার এলজিডি স্যোসাল অর্গানাইজার মোঃ সিরাজুল ইসলাম বিজয়ীদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। 


নির্বাচনে ২৯ ভোট পেয়ে একে মিলন আহমেদ সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে অপর প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ২১ ভোট পেয়েছেন।


নির্বাচনে ৩০ ভোট পেয়ে আবু হানিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মোঃ আফজাল হোসেন ১৯ ভোট পেয়েছেন।


 সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ মোতালিব ভূইয়া পেয়েছেন ৩৪ ভোট, সহ সভাপতি পদে মাহফুজুর রহমান সজীব পেয়েছেন ২০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন শরীফ পেয়েছেন ১৭ ভোট, সহ সভাপতি পদে উস্তার আলী পেয়েছেন ৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বদরুল ৩৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম তাজুল ইসলাম তারেক ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশাররফ হোসেন লিটন ১০ ভোট পেয়েছেন।  প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাহান তালুকদার ১৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলী হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কল্যাণ ব্রত রিংকু চৌধুরী ২২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মঈনুল হক ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপলু রজ্ঞন দাস ১৯ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক হাকিম আপ্তাব উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তুষার আহমেদ টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম, নির্বাহী সদস্য আমিনুর রহমান জিলু৷

আরও খবর