বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

আদমদীঘিতে একই রাতে তিন রাইস মিলে চুরি

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে একই রাতে পাশাপাশি তিনটি রাইস মিলে (চালকল) দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মিল ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ঘরে রাখা ধান ও বিপুল পরিমান বৈদ্যুতিক তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। 

জানা যায়, আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের পাশে ডহরপুর এলাকায় ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ার‌্যান মহিউদ্দিন তালুকদার, কশাইগাড়ি গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকল রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে চোরচক্র মহিউদ্দিন তালুকদারের মিল ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ২০ মন ধান, রাইস মিলের বৈদ্যুতিক সংযোগ তার ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি করে। একই রাতে চোরচোক্র পাশের ব্যবসায়ী আব্দুল হামিদ ও আব্দুল মজিদের চালকলের মেইন লাইনের খুটি থেকে ৪৫ হাজার টাকার বিপুল পরিমান বৈদ্যুতিক সংযোগ তার কেটে চুরি করে নিয়ে যায়। এসব চুরি যাওয়া মালামালের আনুমানিক দাম প্রায় ১লাখ ২০হাজার টাকার হবে বলে তারা দাবী করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এ চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর