মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

পবিপ্রবিতে "স্বৈরাচারের ফাঁসি" উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম. কেরামত আলী হল প্রাঙ্গণে “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।


রবিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় সুপারনোভা টিম চ্যাম্পিয়ন হয় এবং ক্যাফেটেরিয়া টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।


খেলার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো: আব্দুর রহিম, ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।


সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা রেখে এসেছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে আমরা পাশে থাকবো।”




ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”



প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল বাশার খান এম. কেরামত আলী হলকে স্মৃতিময় স্থান হিসেবে উল্লেখ করে বলেন, “২০০৭ সালে আমি এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। এমন ইতিবাচক ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বিজয়ী ও রানার্স আপ দলকে অভিনন্দন জানান।




উল্লেখ্য, এম. কেরামত আলী হল প্রাঙ্গণে ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ ব্যতিক্রমী টুর্নামেন্টে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরও খবর