ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীকে ১৫ দলীয় গণতান্ত্রিক সমমনা জোটের সমর্থন বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাগবাটি এলাকা থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার সাত কলেজ নিয়ে যাত্রা শুরু করছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ‎সুন্দরবনে বনদস্যুদের আক্রোশে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা বাঘারপাড়ায় ধানের শীষের প্রচারণা শুরু: পরিবর্তনের ডাক দিলেন ফারাজী মতিয়ার রহমান আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি খেজুরের ১০ উপকারিতা ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন মাসিক নির্ঝর ম্যাগাজিনের কার্যনির্বাহী কমিটি গঠিত আমিরে জামায়াত রংপুরে আগমণ উপলক্ষ্যে পীরগাছায় ১০দলীয় জোটের স্বাগত মিছিল পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু নাসিরনগরে অবৈধ মাটি উত্তোলনে দুইজনের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উলিপুর সরকারি কলেজে সম্বর্ধনা অনুষ্ঠান ধানের শীষের বিজয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাটু পানি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। মৃত সেকেন্দার আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। বৃদ্ধ সেকেন্দার আলীর মৃত্যুটি রহস্যজনক হওয়ায় আদমদীঘি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান মরদেহ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। মৃত ব্যক্তির ভায়রা মহসিন আলী জানায়, সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যায়। 

ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধর মৃত্যটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।

Tag
আরও খবর