ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

রেপো ও রিভার্স রেপো সুদহার পুনঃনির্ধারণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-01-2023 11:53:22 pm

◾ দেশচিত্র ডেস্ক 


বিশ্ববাজারে সৃষ্ট মূল্যস্ফীতি বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৫.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৬.০০ ভাগ করা হয়েছে। এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.০০ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৪.২৫ ভাগে পুনঃনির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গত বুধবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটি’র ৫৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোবাবর (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা এখনও বিদ্যমান রয়েছে। ফলে, ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে যা এখনও পূর্বাবস্থায় ফিরে আসেনি।




বিশ্ববাজারে সৃষ্ট মূল্যস্ফীতি বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে প্রত্যাশিত মূল্যস্ফীতিও (expected inflation) বৃদ্ধি পাচ্ছে বিধায় তা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৫.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৬.০০ ভাগে এবং নীতি সুদহার করিডর যৌক্তিকীকরণের উদ্দেশ্যে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.০০ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৪.২৫ ভাগে পুনঃনির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্তগৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত সোমবার (১৬ জানুয়ারি) হতে কার্যকর হবে।


আরও খবর
6a4bbd8883928-060726083656.webp
নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

৪ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে