সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় ধানক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মুখ পুড়িয়ে দেয়া গলাকাটা লা"শ !

কুষ্টিয়ার ভেড়ামারায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে প্রতিদিনের মতো কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে যায়। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা মধ্যবয়সী এক ব্যক্তির মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মরদেহ দেখতে পায়।পরে পুলিশে খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রব তালুকদার বলেন, “ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে হয়তো তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহটির মুখে আগুন দিয়ে ধানক্ষেতে ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা।হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।" তিনি জানান,"মরদেহটি পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি।ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।" মরদেহটি সেখানে সনাক্তের জন্য রাখা হবে।
Tag
আরও খবর