দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চিরবিদায় নিলেন অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (বাপ্পি)

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বাপ্পি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর সহজাত অভ্যাস, আর সেবাই ছিল তাঁর রাজনীতি। দীর্ঘদিন ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে  আক্রান্ত হয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে —কিন্তু মানুষের হৃদয়ে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর অবদান কোনোদিন হারাবে না।

বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই নিবেদিত প্রাণ নেতাকে বিদায় জানাতে বৃহস্পতিবার বাদ মাগরিব শংকরপাশা ফারাজী পাড়ায় জড়ো হয়েছিল হাজারো মানুষের ঢল। চোখের কোণে অশ্রু, হৃদয়ে গভীর বেদনা—সবাই শুধুই বলছিল, “এমন মানুষ আর কবে পাবো?”

দীর্ঘদিন স্থানীয় রাজনীতির মাঠে সততা, উন্নয়ন, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো—এই তিন গুণেই তিনি ছিলেন আলাদা। তাঁর চলে যাওয়া মানে শূন্যতার ছায়া নেমে আসা পুরো এলাকাজুড়ে। স্ত্রী, তিন ছেলে, প্রিয় আত্মীয়স্বজন, সহকর্মী আর অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে রেখে তিনি যাত্রা করলেন অনন্তের পথে।

পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে—পৃথিবীর মাটিতে শুয়ে থাকলেও তিনি বেঁচে থাকবেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার স্মৃতিতে।

আল্লাহ তাআলা তাঁর সব নেক আমল কবুল করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন এটাই সকলের কামনা।

Tag
আরও খবর