শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কার্নিভাল ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কার্নিভাল কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে দেশের স্বনামধন্য বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আইটি ফার্ম, স্টার্টআপ ও গবেষণা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।


২৮ নভেম্বর(শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত কার্নিভালের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানের কীনোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন সায়েদুল আজহার সারোয়ার (হেড অফ বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার ইউ-এস বাংলা এয়ারলাইনস, এস.এম আসিফ বিন আজগার (এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এম এন সি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিক এশনা পূর্বাশা ( ম্যানেজার, ব্রাক মাইক্রোফাইন্যান্স, ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল),মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি),আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর, হাসান মাহমুদ সম্রাট ( কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (এসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ- আরএফএল গ্রুপ), মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ ব্র্যান্ড এন্ড মার্কেটিং)।


দিনব্যাপী কার্নিভালে ছিল ক্যারিয়ার গাইডলাইন সেমিনার, সিভি রিভিউ কর্নার, মক ইনটারভিউ সেশন, করপোরেট বুথ ভিজিট, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ


শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ, পরামর্শ গ্রহণ এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আশরাফ অন্তর জানান, শিক্ষার্থীদের শিল্প-একাডেমিক সংযোগ জোরদার করাই এ কার্নিভালের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


ক্যারিয়ার কার্নিভাল ২০২৫ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ পেশাগত পথচলার অনুপ্রেরণা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




আরও খবর