গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে সাবেক মেম্বার রফিকুল এর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

 বগুড়ার নন্দীগ্রামে কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসায় চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি সদস্য ও সদ্য ঘোষিত জামায়াত কর্মী রফিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিশ গ্রামের বেলাল হোসেনের ছেলে মো লিটন হোসেন এর সাথে। প্রতারণার শিকার হওয়া লিটন হোসেন জানান, করোনা কালীন সময়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে সময় রফিকুল ইসলাম কালিশ-পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসা কমিটির অভিভাবক সদস্য ছিলো। এর একপর্যায়ে মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের কথা বলে আমাকে চাকরির প্রস্তাব দেয় এবং চাকরি করতে দশ লক্ষ টাকা লাগবে বলে জানায়। সেসময় অগ্রীম তিন  লক্ষ এবং চাকরি হওয়ার পরে সাত লক্ষ টাকা দেওয়ার চুক্তিতে জমি বন্ধক ও গরু বিক্রি করে তাকে তিন লক্ষ টাকা প্রদান করি। রফিকুল ইসলাম টাকা নেওয়ার ১ বছর পার হলেও চাকরির কোন সুব্যবস্থা করতে পারেনি। পরবর্তীতে তাকে চাকরির কথা বললে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে।  পরে আমরা খোজ নিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তার কাছে টাকা ফেরত চাইলে তিনি আবারও বিভিন্ন তালবাহানা শুরু করেন এবং আমরা জানতে পারি সে চাকরির কথা বলে প্রতারনার মাধ্যমে আরও লোকজনের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। তখন উপায় না পেয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করি থানা পুলিশ অভিযোগটি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে রফিকুল ইসলাম টাকা ফেরত দেওয়ার জন্য কিছুদিন সময় নিয়ে তিনশত টাকার স্ট্যাম্পে একটি কর্জনামা করে দেয়। কর্জনামা করে দিলেও বছরের পর বছর পার হলেও এখন পর্যন্ত সে একটি টাকা প্রদান করেনি। এখন টাকা চাইতে গেলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়। লিটনের বাবা বেলাল হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন আমরা গরীব মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি সন্তানের ভালো জীবিকা নির্বাহের আশায় রফিকুল ইসলামের কথাই গরু বিক্রি ও জমি বন্ধক রেখে তাকে তিন লক্ষ টাকা প্রদান করি। ঘটনার প্রায় চার বছর পার হলেও সে চাকরি তো দেয়নি এবং আমাকে  টাকাও ফেরত দেয়নি টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। উক্ত ঘটনার বিষয়ে জানতে রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায় এবং পরবর্তীতে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে এলাকার সাধারণ জনগণ জানান, রফিকুল ইসলাম খুবই ধূর্ত প্রকিতির ইউপি সদস্য থাকা কালীন এলাকার সাধারণ মানুষদের থেকে বিভিন্ন ভাতা দেওয়ার কথা বলে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। এলাকার সবাই তাকে বাটপার নামেই জানে রফিকুলের বিচার হওয়া দরকার। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন জানান, উক্ত ঘটনার বিষয়ে আমার জানা নেই।

আরও খবর