সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশচিত্র

সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর উপর বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন যে স্বাস্থ্য সেবা যাতে আপনারা সাধারণ  মানুষের মাঝে যথাযথ ভাবে পৌছে দিতে পারেন তার জন্য আপনারা মানুষের কাছে যান,সাধারণ মানুষের সাথে মিশুন এবং কাজ করে যান। 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার (২ মে) দুপুরে চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযো ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা বলেন। 

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মীনি ডা: রেশমা আনাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, ওসি এ কে এম ফজলুল হক প্রমূখ। এ সময় মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করেন ড্যাবের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ডা: আসলামুল ইসলাম রুদ্র। 

এর আগে মন্ত্রী উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Tag
আরও খবর