ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

সুন্দরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই পাচার, অফিস সহায়ক সহ গ্রেফতার ৩, মামলার বাদী বিতর্কিত সেই শিক্ষা অফিসার।

সুন্দরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বই পাচার, অফিস সহায়ক মাজেদ সহ গ্রেফতার-৩। 

মাধ্যমিক শিক্ষা অফিসের বিপুল পরিমাণ সরকারি বই পাঁচারের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে  পুলিশ। 

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম। 

পুলিশ জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিপুল পরিমাণ সরকারি বই ট্রাকে করে পাঁচারকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় ড্রাইভার এবং হেলপার শ্যামলকে আটক করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় সুন্দরগঞ্জ থানা পুলিশ। পরে রাতভর বইয়ের হিসাব মিলানোর সময় মাজেদুর বই পাচারের কথা স্বীকার করলে তাকে গ্রেফতার দেখানো হয়।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রওশন ইয়াজদানী বলেন- গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের সেতুর পশ্চিমপারের চেকপোস্টে একটি মিনি ট্রাকে সরকারি বিপুল পরিমাণ পাঠ্য বই দেখে সন্দেহ হয় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের।  অত;পর ড্রাইভার ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় বইগুলো গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আনা হচ্ছে। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পক্ষ থেকে বিষয়টি গাইবান্ধা জেলা পুলিশকে জানানো হলে পুলিশ নিশ্চিত হয় বইগুলো অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অত;পর  থানা পুলিশের এই চেকপোস্ট থেকে ১১ হাজার বই জব্দ করা হয়েছে। সাথে ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয়। ইতোমধ্যে আইনি ব্যবস্থার জন্য জব্দকৃত বই, ট্রাক, ও আটককৃতদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল বলেন, বই পাচারের অভিযোগে তিন জনের নামে মামলা করা হয়েছে। 



থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মামলা হয়েছে। সিরাজগঞ্জে গ্রেফতার দুইজনকেও সুন্দরগঞ্জ আনা হচ্ছে। মামলায় মোট ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে সুন্দরগঞ্জে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বর্তমানে বেশ আলোচিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান মন্ডল। বিভিন্ন বিদ্যালয়ের কমিটি গঠন,  নিয়োগ বানিজ্য, শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ সহ বেশকিছু অভিযোগের মধ্যেই নতুন করে আলোচনায় আসলেন বই পাচারের ঘটনায়। এ ঘটনায় যদিও তিনি বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন। 

মাহমুদ হাসান মন্ডল ১২-০৫-২০১৩ থেকে ০৭-০১-২০১৮ পর্যন্ত প্রথম দফায় এবং ১৮-১০-২০১৮ থেকে এখন পর্যন্ত দ্বিতীয় দফায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত আছেন। একজন সরকারি কর্মকর্তা দুই দফায় টানা ১০ বছর একই উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকায় গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্থা।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুন্দরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকরা। 



Tag
আরও খবর







6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

২ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে