সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ঐতিহাসিক কর্মী-সুধী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্রক্ষমতা চেয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে নেমেছি কার্যকর করব ইনশাল্লাহ। যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির হামজা আরও বলেন, ‘‘আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসেছে, ‘আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অভিযোগ করে বলেন, ‘নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরই দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। অথচ এখন বলছে—নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করেছে। কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাবেক আমির অধ্যক্ষ আলী মহসিন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ আরও অনেকে।
Tag
আরও খবর