বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘায় ৫ মোবাইল ও ১১ সিমকার্ড সহ হ্যাকার আটক

রাজশাহীর বাঘায় “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পলাশ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার(১৭ জানুয়ারী) ভোর রাতে প্রায় দুই ঘন্টা  অপেক্ষা করার পর  নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। পলাশের বাড়ী উপজেলার আড়পাড়া গ্রামে। তার পিতার নাম বাদশা আলমগীর বলে জানা গেছে। 

বাঘা থানা পুলিশের একটি মুখপাত্র জানান, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী-সহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের সংখ্যা অনেক। এরমধ্যে অন্যতম বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বাদশা আলমঙ্গীর এর  ছেলে পলাশ(৩০)।

বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই) নুরুল আফসার জানান, বুধবার ভোর ৫ টার সময় আমি সহ ৫ জন অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে  পলাশের বাড়ী ঘিরে ফেলি। এরপর পুলিশ পরিচয়ে তাদের দরজায় নক করা-সহ অনেক ডাকা-ডাকির প্রায় দুই ঘন্টা পর  বাড়ির গেট খোলে তার পিতা বাদশা আলমগীর।  এক পর্যায়  ভেতরে প্রবেশ করে পলাশের ঘর তল্লশী করলে একটি গোপন জায়গায় লোকানো ৫ টি মোবাইল এবং  প্লাষ্টিকের কোটায় ১১ টি সিমকার্ড -সহ তাকে আটক করা হয়। 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, আটককৃত পলাশ তার বাড়ির গেট খুলতে প্রায় দুই ঘন্টা দেরি করে।  এই সময়ের মধ্যে সে তার ব্যবহৃত মোবাইল থেকে বেশ কিছু ডকুমেন্ট (তথ্য) ডিলিট করে দেয়।  তবে চৌকশ পুলিশ অফিসারদের  তল্লাশিতে ১১ টি সিমকার্ড  উদ্ধার হওয়ায় সে-যে একজন হ্যাকার, তার সত্যতা মিলে  ।


Tag
আরও খবর