লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দামের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন।

এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বসন্তপুর শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন শামীম এবং মোয়াজ্জিন হাফেজ মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খাইরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এবং উপজেলা-ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও খবর