হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-01-2023 11:46:44 am

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। এবার যুক্তরাষ্ট্রের মেয়েদেরও উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন ম্যাচে দাপট দেখিয়ে জয়ের হ্যাটট্রিক করল লাল-সবুজের দল।নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে আজ বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের গ্রুপের প্রতিটি দলের বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গেল বাংলাদেশের মেয়েরা।

টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য পড়ে মাত্র ১০৪ রানের। এই লক্ষ্য তাড়ায় ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ১৭.৩ ওভারে বাংলাদেশ ১০৪ রান তুলে ফেলে। যদিও রান তাড়ায় শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। চতুর্থ ওভারে হারায় ওপেনার সুমাইয়া আক্তারকে (১০)। পঞ্চম ওভারে বিদায় নেন প্রত্যাশাও (৭)। 

বড় জুটি গড়তে পারছিলেন না কেউ। তবে ছোট লক্ষ্য হওয়াতে খুব বেশি সমস্যা হয়নি। রাবেয়া-স্বর্ণাদের ছোট ছোট সংগ্রহ বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। ১৪ বলে ২২ রান করেন স্বর্ণা। ২৪ বলে ১৮ রান করেন রাবেয়া আক্তার।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বেনুনিতে ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এদিন ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। তাদের ওপেনার লাসিয়া মুল্লাপুদিকে (৫) ফেরান দিশা বিশ্বাস। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ৫৭ রানের জুটি গড়েন, তবে রান রেট ছিল মন্থর। এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে রান আউট হন দিশা (২০)। পরের বলে দিশার বলে ইনিংস সেরা ২৬ রানে আউট স্নিগ্ধা। 

 এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে কোনোমতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা। একটি নেন মারুফা আক্তার। বাকিটি হয় রানআউট।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৪ (লাসিয়া ৫, দিশা ২০, স্নিগ্ধা ২৬, ইসানি ১৭*, গিতিকা ১৬; মারুফা ৪-০-১৭-১, দিশা ৪-১-১৩-২, দিপা ৪-০-২৭-০, রাবেয়া ৪-০-১৪-০, স্বর্ণা ১-০-৪-০ অর্থি ৩-০-১৭-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭.৩ ওভারে ১০৪/৫ (প্রত্যাশা ৮, সুমাইয়া ১৭, দিলারা ১৭, স্বর্ণা ২২, রাবেয়া ১৮*, দিশা ১০, মিষ্টি ১০*; স্নিগ্ধা ৩-০-২০-১, অদিতিবা ৪-১-১৫-২, ইসানি ১-০-১০-০, ভুমিকা ৩-০-২৩-১, সাই তন্ময়ি ৪-০-১৯-১, রিতু ১.৩-০-১০-০, গিতিকা ১-০-১০-০)।


ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

আরও খবর