চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কালিগঞ্জের কৃষ্ণনগরে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের কৃষ্ণনগরে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত


লিডার্স এর ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় ১৫ ডিসেম্বর সোমবার সকালে ০১ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ০১ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সাবিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহম্মদ, পরিবার পরিকল্পনা সহকারী আসমা পারভীন, প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান মহাদেব ঘোষ, সিভিল সোসাইটি প্রতিনিধি মোঃ নূর হোসেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রহিমা পারভীন, ইউপি সদস্য জি. এম জবেদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সভায় লিডার্স কল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইনসহ এমএসপি কমিটির সম্মানিত সদস্যরাও অংশগ্রহণ করেন।

সভায় MSP-এর মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তব্যে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি সাবিনুর রহমান পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং বিশেষভাবে জেলেদের নিয়ে কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টি ঘাটতি পূরণে মাছের কোনো বিকল্প নেই এবং নির্ধারিত সময়ের মধ্যে MSP কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহম্মদ শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় নির্দিষ্ট পরিমাণ সবজি, মাছ, তেলজাতীয় বীজ, বাদাম, আমিষ ও শর্করা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে MSP কমিটি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তব কার্যক্রমে রূপ নেয়, সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। বক্তব্যের শেষে তিনি ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক কমিটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় লিডার্স পরিবারকে ধন্যবাদ জানান।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সম্পূর্ণ সভাটি সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান, ফ্যাসিলিটেটর, লিডার্স প্রকল্প অফিস, কালিগঞ্জ, সাতক্ষীরা।

আরও খবর