নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভালো সড়কে ইট বিছিয়ে ভোগান্তি, প্রশ্নবিদ্ধ ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের মেরামত কাজ

ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় ভালো অবস্থার সড়কে ইট বিছিয়ে মেরামত কাজ করায় চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ সড়ক অংশ উপেক্ষা করে ভালো রাস্তায় এ ধরনের কাজ করায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই মহাসড়কের ভালো অংশে ইট ও বালি ফেলার ফলে প্রতিদিন শেখপাড়া বাজার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা বালি ও ধুলোর কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছে। বাতাসের সঙ্গে ধুলা চোখে ঢুকছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শেখপাড়া বাজার সংলগ্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে গাড়িচালক জহুরুল ইসলাম বলেন, ভালো রাস্তায় ইট বিছানোর কোনো যৌক্তিকতা নেই। কাজের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি জ্বালানি খরচও বেড়ে যাচ্ছে। শেখপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, রাস্তার পাশে আমার দোকান হওয়ায় ইট-বালির ধুলোর কারণে দোকানে বসে থাকা কষ্টকর হয়ে উঠেছে। ক্রেতার সংখ্যা কমে গেছে, বেচাকেনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, এই গুরুত্বপূর্ণ মহাসড়কের যেসব অংশ প্রকৃতপক্ষে ভাঙাচোরা ও বর্ষাকালে ঝুঁকিপূর্ণ, সেসব স্থানে সংস্কার কাজ না করে ভালো রাস্তায় ইট বিছানো অযৌক্তিক ও প্রশ্নবিদ্ধ। এতে জনগণের টাকার সঠিক ব্যবহার হচ্ছে না । দ্রুত এইসব অপ্রয়োজনীয় জনভোগান্তি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভালো রাস্তায় কোনো কাজ করা হচ্ছে না। বর্ষাকালে যেসব অংশে পানি জমে থাকে, শুধুমাত্র সেসব জায়গায় ইট বিছানো হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag
আরও খবর