দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে দিবসটি পালিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) সকাল ৬টা ৪২ মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 অনুষ্ঠানে উপজেলা প্রশাসন-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠন-সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তমা। এসময় আরও উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ সেরাজুল হক, মুক্তি যোদ্ধা সংসদের উপজেলা কমিটির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান আসাদ , উপজেলা প্রকৌশলী এজাজ আহমেদ,

 উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রাণীসম্পদ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম। 

অত:পর শুরু হয় বাংলাদেশ পুলিশ,  আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। প্রসঙ্গত পাকিস্থানী শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি প্রতি বছর এই দিবসটি শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন। 

উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। 

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। এছাড়া শ্রদ্ধা জ্ঞাপন করি জাতীয় চার নেতা সহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।


Tag
আরও খবর