চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2023 04:27:32 am

◾ আন্তর্জাতিক ডেস্ক 


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র।



তিনি তার লেবার পার্টির সদস্যদের সাথে এক বৈঠকে বলেছেন, ‘আমি মানুষ। আমরা যতক্ষণ পারি সর্বোচ্চটা দিয়ে যাই। এর পর চলে যাওয়ার সময় হয়। এখন আমার চলে যাওয়ার সময়।’ জেসিন্ডা বলেন, আরো চার বছর চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আমার নেই। 


প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর। আরডার্ন ২০১৭ সালে জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। 


করোনাভাইরাস মহামারি এবং মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দেশে বিদেশে প্রশংসিত ও দ্বিতীয় মেয়াদে জয় পান।


জেসিন্ডা তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অপরাধের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে তার এ জনিপ্রয়তায় ভাটা পড়েছে। 


এ প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘সুস্থির সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এক বিষয় আর সংকটের মধ্যে নেতৃত্ব দেয়া আরেক বিষয়। ’জেসিন্ডা বলেন, আগামী নির্বাচনে জয়ী হবো না এ ভেবে আমি পদত্যাগ করছি না। বরং আমি বিশ্বাস করি আমরা জিতবো।


তিনি বলেন, আমি ছেড়ে দিচ্ছি কারণ এ ধরনের সুবিধাজনক কাজের সাথে সাথে বড়ো দায়িত্বও চলে আসে। দায়িত্বটি হলো কখন তুমি নেতৃত্ব দেয়ার জন্যে যোগ্য আর কখন নও তা বুঝতে পারা। 


আরও খবর