কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদ্‌যাপিত হয় মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশেষ করে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধা নিবেদন করে।

দিনের শুরুতে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে  কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন শেষে 

কুচকাওয়াজে অংশ নেন থানা-পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

পরে পর্যাক্রমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রদর্শনী,  সাংস্কৃতিক কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ান ইফতেকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের এবং থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্মকর্তাগণ।

অপরদিকে দিবসটির উপলক্ষে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এক ইসলামী সংস্কৃতি সংগীতের আয়োজন করা হয়। এতে স্বপ্ন নবায়ন শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে। মাদ্রাসার সুপার মাওলানা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ অংশ নেন।


আরও খবর