কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

পরিকল্পিত হত্যাকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিয়ে, যৌতুক দাবি ও দীর্ঘদিনের শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়ে মোসাঃ মনিষা (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর অপচেষ্টা করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাঘা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেয়ের হত্যার বিচার দাবি করেন নিহত মনিষার বাবা মুনসাদ আলী। তিনি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি (চেয়ারম্যান পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

লিখিত বক্তব্যে তিনি জানান, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আবু জিহাত আলীর ছেলে আজাদ আলী (২৫) বিয়ের পূর্ণ বয়স হওয়ার আগেই রেজিস্ট্রি কাবিন ছাড়াই তার মেয়ে মনিষাকে বিয়ে করেন। সে সময় মনিষার বয়স ছিল মাত্র ১৪ বছর। বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের সময় বেসরকারি একটি এনজিও থেকে ঋণ নিয়ে ২ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়।

মুনসাদ আলী আরও জানান, বিয়ের চার বছর পর মেয়ের পূর্ণ বয়স হলে কাবিননামা রেজিস্ট্রি করার কথা বললে আজাদ আলীর মামা শহিদুল ইসলাম ও আত্মীয় জুয়েল আলী নতুন করে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিষার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ থেকেও বিচ্ছিন্ন করে রাখা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনসাদ আলী। তিনি বলেন, আমি ঢাকায় উল্কা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। এত টাকা দেওয়া সম্ভব নয় জানালে আমার মেয়েকে নির্যাতন করা হতো।

তিনি অভিযোগ করেন, গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্যাতনের শিকার হয়ে মনিষার মৃত্যু হয়। ওইদিন রাত আড়াইটার দিকে গ্রামের সায়েম নামের এক ব্যক্তি তার বাড়িতে গিয়ে জানায়, মনিষা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের মেঝেতে চাদর দিয়ে ঢাকা মরদেহ দেখতে পান, কিন্তু আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। এদিকে ঘটনার পরপরই স্বামী আজাদ আলী ও তার মা শরিফা পালিয়ে যান বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আজাদ আলীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক নিয়েও দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। হত্যার পর আত্মহত্যার নাটক সাজাতে একটি লিখিত কাগজ দেখানো হয়, তবে সেই লেখার সঙ্গে মনিষার হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত মনিষার মা রুবিনা ও মামা সাদ্দাম হোসেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, নিহতের বাবা মুনসাদ আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আজাদ আলী ও তার মা শরিফাকে আসামি করা হয়েছে। ময়নাতদন্তে  মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি ।

Tag
আরও খবর