সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বড়লেখায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (১৯ ডিসেম্বর)  জুমার নামাজের পর বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।



‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ সমাবেশের শুরুতেই নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলোতে ছিল— ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো।'


বিক্ষোভ মিছিলটি বড়লেখা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।



প্রতিবাদ সভায় ছাত্র নেতা 


আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও কাওসার আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রবিউল ইসলাম সুহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড়লেখা উপজেলা সমন্বয়ক আবু হাসান, হাফিজ জয়নাল আবেদীন, সাবেক ছাত্র নেতা আব্দুস সামাদ ও আবু হাসান, আব্দুল ওয়াহিদ, গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার ভিপি জেবুল আহমদ, কামরান আহমদ, নোমান আহমদ, ছাত্রশিবিরের কলেজ সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।



বক্তারা বলেন- জুলাই আন্দোলনের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তারের করতে হবে। এই নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট হাসিনা ভারতের মাটিতে বসে যে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারই অংশ। আমরা একটি স্বপ্ন দেখছি—আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ছাত্র-জনতার বাংলাদেশ। যে স্বপ্ন বুকে ধারণ করে ওসমান হাদি এগিয়ে গিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায় আজ আমাদের সবার। শহীদ ওসমান হাদির রেখে যাওয়া প্রতিটি কাজ আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।



ইতিহাস সাক্ষ্য দেয়—ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে এদেশের ছাত্রসমাজ সবসময়ই সোচ্চার ভূমিকা রেখেছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সত্য কথা বলার অপরাধে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, আবরার ফাহাদ, আবু সাঈদ এবং সর্বশেষ ওসমান হাদির শাহাদাত প্রমাণ করে—এই দেশের মাটিতে ভারতীয় আধিপত্য কখনোই মেনে নেওয়া হবে না।



ওসমান হাদিকে হত্যা করা মানে শুধু একজন ব্যক্তিকে হত্যা করা নয়; এটি পুরো বাংলাদেশের ছাত্রসমাজের কণ্ঠরোধের অপচেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার অগ্রসেনানীর দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। সেই দায়বদ্ধ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, আর দুঃখজনকভাবে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে।



যারা একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সংগ্রাম করছে—তাদেরকেই পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, খুনিদের জাতির সামনে প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত—বাংলাদেশের ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না।



আমরা দ্রুত বিচার চাই, ন্যায়বিচার চাই—শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো আপস হবে না।

আরও খবর