নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বড়লেখায় দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার" শুভ উদ্বোধন হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশিষ্ট ব্যক্তিগণসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এক মোবারক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের মূল কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক ও সহকারী মৌলভী আবুল হাসান হাদীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামতলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ কলেজের অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রধান আকর্ষণের বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এমদাদুল ইসলাম, প্রধান মেহমানের বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভী লোকমান আহমদ, বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও সাংবাদিক এম এম আতিকুর রহমান, হলদিরপার জামেয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী এনামুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সাধারন সম্পাদক ফয়ছল আলম স্বপন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল হোসেন, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসার সদস্য মাতাব উদ্দিন ও জুনেদ আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, উসমান আলী, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য আশফাক আহমদ ও রেদওয়ান আহমদ রুম্মান। 

প্লে-নার্সারী থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিশু ভর্তি কার্যক্রম আধুনিক সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ই মূল লক্ষ্য। কুরআন, হাদিস ও আদর্শভিত্তিক নৈতিক শিক্ষা, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, আরবী, ইংরেজি স্পোকেন, কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীলতার বিকাশে পরিচর্যা নেওয়া হবে। সর্বোপরী ভর্তিচ্ছুক আগামী প্রজন্মকে আধুনিক ও ইসলামী সুশিক্ষায় গড়ে তোলাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান।

পরিশেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা ও অত্র প্রতিষ্ঠানে সফলা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও খবর